ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নোয়াখালীতে যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা 

মোঃ শিপন হোসেন : বেগমগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

মোঃ শিপন হোসেন : বেগমগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীতে আমানউল্লাহপুরে রাতের আঁধারে মাহমুদুল মেহেদী নামে এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতের যেকোন সময় আমানউল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আইউবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আইউবপুর গ্রামের যুবক মাহমুদুল মেহেদী অভিযোগ করেন, প্রতিদিনের মতো রাতে তার বসতঘরের ভিতরে বারান্দার মধ্যে ব্যবহৃত মোটরসাইকেল রাখেন এবং রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। অতঃপর গভীর রাতে বারান্দার মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরই মধ্যে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ ঘটনার পেছনে দায়ী আপাতত তা জানাতে পারেননি তিনি।

পরবর্তীতে পরিবারের সদস্যগণসহ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে খুঁজে বের করতে হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ সদস্য পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।