ইফতারের আগমুহূর্তে বাসায় স্বামী–স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করেন স্বামী। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।পরে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হলে স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায়। খুন হওয়া নারী নাম হালিমা আক্তার (৩০)। খুনের ঘটনায় জড়িত তার স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই দম্পতির একটি শিশুসন্তান আছে।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি হয়। উত্তেজনার এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম স্ত্রীকে ইট দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে ওখান থেকে ৯৯৯–এ ফোন করেন জহিরুল।’
ওসি বলেন, ‘পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে

