কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে
হাবিব বিন আনোয়ার: চন্দ্রগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ০৪ জনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নোয়াখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকারে করে ১টি পরিবার। পথিমধ্যে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।
নিহতরা হলেন- মুফতি আব্দুল মমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি, ঝর্ণা বেগম (বোন), লাবিবা (ভাগনি) ও আবরার (ভাগনে)। প্রাইভেটকার চালক মৃত জামালের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আরশাদ নামের একজনকে আহত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে আরশাদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মবিন জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ঘটনাস্থল হইতে পালিয়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের তিতারকান্দি গ্রামে শোকের ছায়া চলছে। একই পরিবারের চারজনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সম্পাদক: অধ্যাপক জিএম জাকারিয়া খান সায়েম, সম্পাদক মন্ডলীর সভাপতি :মিসেস সায়েমা সিয়াম রুপম, নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ হাসনাইন জিশান, সম্পাদনা সহযোগীঃ আব্দুল্লাহ তাহসিন জিহান, তাজকিয়া তাবাসসুম জুহি, আব্দুল্লাহ তাসনিম জামিল, তাহসিনা জান্নাত জাইফা