বগুড়া, ২২ অক্টোবর ২০২৬: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রী দুলাল রাজভর (৫০), শ্রী রতন (৫৫) ও শ্রী সুবেল রায় (২৮)। তাঁদের বিরুদ্ধে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান মল্লিক, নির্বাহী সম্পাদক সিয়াম হোসেন, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫