ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোপনে দান, প্রচারবিমুখ এক মানবিক মানুষ—চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু

সাদেক মাহমুদ সিয়াম
মার্চ ১৪, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গোপনে দান, প্রচারবিমুখ এক মানবিক মানুষ—চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু

সাদেক মাহমুদ সিয়াম: স্টাপ রিপোর্টার

বর্তমান সময়ে যেখানে অনেকেই সামান্য সহযোগিতাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হাতিয়ার বানান, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রমী এক চরিত্র হয়ে উঠেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পরিচিত মুখ কামরুল হাছান টিটু।

মানবিকতার জায়গা থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেও নিজের দানের কথা প্রকাশ করতে তিনি একেবারেই অনাগ্রহী।

স্থানীয়দের মতে, এলাকায় কোনো দরিদ্র পরিবার আর্থিক সংকটে পড়লে, অসুস্থ রোগী চিকিৎসার অভাবে কষ্ট পেলে কিংবা কোনো শিক্ষার্থী পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খেলে—নীরবে সহায়তার হাত বাড়িয়ে দেন কামরুল হাছান টিটু। কিন্তু সহায়তা করার পরও তিনি বারবার বলে দেন, “এই বিষয়টি যেন কাউকে না বলা হয়।”
এলাকাবাসীর ভাষ্য,

প্রচারের আলো থেকে দূরে থেকেও মানুষের কল্যাণে কাজ করার বিরল মানসিকতা রয়েছে তার মধ্যে।

মানবিকতার এই নীরব চর্চা তাকে রাজনীতির বাইরেও সমাজে আলাদা মর্যাদায় আসীন করেছে।
অনেকেই মনে করেন,

আজকের সময়ে যখন মানবিকতার চেয়ে প্রচারই বেশি গুরুত্ব পায়, তখন গোপনে দান করে মানুষের পাশে দাঁড়ানো কামরুল হাছান টিটু নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদাহরণ। সমাজের অনেকেই তার এই মানবিক উদ্যোগকে অনুসরণযোগ্য বলে মনে করছেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।