প্রভাবশালীদের দাপটে চন্দ্রগঞ্জে চলছে মাটি কাটার ধুম,
বৃষ্টি নামলেই জনজীবনে চরম দুর্ভোগ—দেখার যেন কেউ নেই!
চন্দ্রগঞ্জে প্রভাবশালীদের দাপটে চলছে অবাধ মাটি কাটার কার্যক্রম। নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র মাটি কাটার ফলে এলাকার সড়ক ও জনপথ এখন ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে বৃষ্টি নামলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। কাঁচা ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগীদের যাতায়াতে সৃষ্টি হচ্ছে মারাত্মক প্রতিবন্ধকতা।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এভাবে মাটি কেটে যাচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই।
একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃষ্টি হলেই আমাদের জীবন যেন থমকে যায়। রাস্তায় নামা মানেই কাদায় হেঁটে যুদ্ধ করা। কিন্তু আমাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই!”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ করে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

