চন্দ্রগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে গোশত বিতরণ
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মধ্যবিত্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মে (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে এই গোশত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
গোশত বিতরণকালে উপস্থিত ছিলেন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর জনাব আব্দুল হান্নান এবং ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব কামরুল হাসান টিটু। এছাড়াও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারী মোঃ ফজলে রাব্বি সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে বক্তারা বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমুখী ও সামাজিক সংগঠন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতি বছর কোরবানির ঈদে সারা বাংলাদেশে পশু জবাই করে মধ্যবিত্ত, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আসছে জামায়াত। সমাজে কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
নেতৃবৃন্দ আরও জানান, জামায়াতে ইসলামী অতীতেও যেকোনো দুর্যোগ ও ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনগুলোতেও এই ধরনের মানবকল্যাণমূলক ও সামাজিক কাজ অব্যাহত রাখবে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে এবং জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগে চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাধারণ ও দুস্থ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ দেখা গেছে।
সম্পাদক: অধ্যাপক জিএম জাকারিয়া খান সায়েম, সম্পাদক মন্ডলীর সভাপতি :মিসেস সায়েমা সিয়াম রুপম, নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ হাসনাইন জিশান, সম্পাদনা সহযোগীঃ আব্দুল্লাহ তাহসিন জিহান, তাজকিয়া তাবাসসুম জুহি, আব্দুল্লাহ তাসনিম জামিল, তাহসিনা জান্নাত জাইফা