চন্দ্রগঞ্জ থানাদীন ১০ নং চন্দ্রগঞ্জ বাজারে দ্রুত বাজার কমিটি নির্বাচনের দাবি
মো: গোলাম কিবরিয়া : বিশেষ প্রতিনিধি
চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১০ নং চন্দ্রগঞ্জ বাজারে দ্রুত একটি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল*চন্দ্রগঞ্জ থানাদীন ১০ নং চন্দ্রগঞ্জ বাজারে দ্রুত বাজার কমিটি নির্বাচনের দাবি*
চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১০ নং চন্দ্রগঞ্জ বাজারে দ্রুত একটি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল বাজার কমিটি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি করজোড়ে আবেদন জানানো হয়েছে। বর্তমানে বাজারে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে একটি দায়িত্বশীল ও কার্যকর কমিটি না থাকলে ব্যবসায়ীদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন। অথচ একটি কার্যকর বাজার কমিটি থাকলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সহজ হয়।
বর্তমানে বাজারে বিভিন্ন বিষয়ে একে অপরের প্রতি দোষারোপের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য বাজার কমিটি নির্বাচন অত্যন্ত জরুরি।
সাংবাদিকতার আড়ালে কেউ যদি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা অপপ্রচার, জবরদখল কিংবা অসদাচরণে জড়িয়ে পড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বয়কট করার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন এবং অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। বাজার কমিটি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি করজোড়ে আবেদন জানানো হয়েছে। বর্তমানে বাজারে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে একটি দায়িত্বশীল ও কার্যকর কমিটি না থাকলে ব্যবসায়ীদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন। অথচ একটি কার্যকর বাজার কমিটি থাকলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সহজ হয়।
বর্তমানে বাজারে বিভিন্ন বিষয়ে একে অপরের প্রতি দোষারোপের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য বাজার কমিটি নির্বাচন অত্যন্ত জরুরি।
সাংবাদিকতার আড়ালে কেউ যদি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা অপপ্রচার, জবরদখল কিংবা অসদাচরণে জড়িয়ে পড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বয়কট করার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন এবং অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন।