ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত

মো: ইয়াছিন আরাফাত
মার্চ ২২, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের উদ্যোগে এক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সকলের অঙ্গীকার। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।