লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেবামূলক প্রতিশ্রুতিতে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাছান টিটু
মোঃ ইসমাইল হোসেন: জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক নেতাদের সামাজিক কাজের ভিন্নতা।
এরই মধ্যে সেবামূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হাছান টিটু।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মসজিদ, এতিমখানা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বহু এতিম মেয়ের বিয়ে সম্পন্ন করা এবং দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা করেছেন তিনি।
এছাড়া প্রতি বছর রমজান ও ঈদকে কেন্দ্র করে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে থাকেন।
করোনাভাইরাস মহামারির সময়ও নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তার এসব মানবিক উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সচেতন মহল।
অনেকেই মনে করছেন, জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতার কারণে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

