ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা – এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২রা জুলাই থেকে শুরু – পরীক্ষা হবে ৫ সপ্তাহ ব্যাপী

digantanews24
এপ্রিল ১৯, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২রা জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা হবে ৫ সপ্তাহ। পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ এর পুরনো ধারা রহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের নিমিত্তে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পেছানো হয়। মতবিনিময় সভা শেষে ‘সাইলেন্ট এক্সপেল’র বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে আনডিউ কিছু থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এমন বিধান নেই। মূলত বোর্ডের ১৯৬১ সালের নীতিমালায় এ ধারাটি যুক্ত রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। তাই এ নীতিমালা এখন প্রযোজ্য নয়। দ্রুত সময়ে নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিবে, মানসিক চাপ তৈরি হবে এমন কোনো বিধিনিষেধ পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া যাবে না।

সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। আবার এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বর, ২০২৪ সালে। সে হিসেবে দু’বছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা। পরিশেষে বিস্তারিত আলোচনা করে ২রা জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। মতবিনিময় সভায় মন্ত্রণালয়, বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক-শিক্ষার্থীরা সরাসরি ও জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ