ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কুরআন ও সীরাত প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ

মো: ইয়াছিন আরাফাত
মার্চ ২৩, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কুরআন ও সীরাত প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ

মো: ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আমানী -লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ইবাদত- কুরআন -সীরাত প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকায় সভাপতি মাও:ইবরাহীম খলিল এর সঞ্চালনায় শুরু হয় ভূঁইয়াবাড়ী মসজিদ ঈদগাহ মাঠে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াতের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান টিটু লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি আবদুল আউয়াল হামদু ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম সুমন, শহীদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, বাবলু, কাফি সহ ওয়ার্ড এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান টিটু বলেন আগামী প্রজন্ম কে ভালো মানুষ এবং মাদক সন্ত্রাস সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে ইবাদতের বিকল্প নাই তাই এই শিক্ষার্থীদেরকে ইবাদতে উদ্বুদ্ধ করতে অতিতের মতো ভবিষ্যতে ও তিনি সব সময় এই সব সামাজিক কার্যক্রমে সাহায্য সহযোগী করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সংগঠনের শহর সভাপতি বলেন
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাজের কল্যাণে কাজ করতে আগামী প্রজন্মকে এখন থেকে ইবাদতের দিকে অনুপ্রাণিত করতে তাদের এই প্রচেষ্টা
তাই পবিত্র রমজানে ইবাদত -কুরআন -সীরাতের আয়োজন করে যারা জামায়াতের সাথে নামাজ আদায় করেছে যারা কুরআন খতম করেছে সত্যবাদিতার সাথে চলেছে তাদেরকে এই পুরষ্কার দেওয়া যাতে সমাজের প্রতিটা মানুষ ইবাদতের দিকে আকৃষ্ট হয় অনুপ্রাণিত হয়।
প্রথম পুরষ্কার বাই সাইকেল স্কুল ব্যাগ পানির কল প্যাড এবং নারীদের জন্য হিজাব সহ প্রয়োজন মাফিক পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।