ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রবাসীদের দুর্দশা লাঘবে মন্ত্রীর হস্তক্ষেপ জরুরি-যুবদল নেতা পলাশ

Link Copied!

প্রবাসীদের দুর্দশা লাঘবে প্রবাসী কল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপ জরুরি- আনোয়ার হোসেন পলাশ

নিজস্ব প্রতিবেদক | নিউ ইয়র্ক

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা এবং বিদেশের মাটিতে তাদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি পদপ্রার্থী ও বিশিষ্ট প্রবাসী সংগঠক আনোয়ার হোসেন পলাশ।

সম্প্রতি এক বিবৃতিতে তিনি প্রবাসীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যা তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

বিবৃতিতে আনোয়ার হোসেন পলাশ বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। অথচ বিদেশের মাটিতে এবং নিজ দেশে তারা পদে পদে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।

আনোয়ার হোসেন পলাশ উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:

• পাসপোর্ট সমস্যার দ্রুত সমাধান: প্রবাসীদের পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট প্রাপ্তিতে যে দীর্ঘসূত্রিতা ও জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।

• অসুস্থতায় কনস্যুলেট সেবা: প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে যথাযথ চিকিৎসাসেবা ও সহযোগিতা নিশ্চিত করা।

• সম্পত্তি সুরক্ষায় স্থানীয় সহায়তা: প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে কেনা সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং রক্ষনাবেক্ষণে স্থানীয়ভাবে প্রশাসনিক ও আইনি সহায়তা প্রদান করা, যাতে তারা হয়রানির শিকার না হন।

• সরকারি খরচে লাশ দেশে আনা: প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ সরকারি খরচে দেশে পরিবারের নিকট পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা।

• এয়ারপোর্টে হয়রানি বন্ধ: বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের সাথে অসদাচরণ ও সব ধরনের হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

যুবদল নেতা আনোয়ার হোসেন পলাশ আরও উল্লেখ করেন যে, প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা পাঠালেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হন। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সাথে এসব বিষয় বিবেচনা করবেন এবং প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন করবেন।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে তিনি প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী মহোদয় এই বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করে।এবং প্রবাসীর যেন সঠিক পন্থায় বৈধ প্রক্রিয়ার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা গতিশীল ও কার্যকর রাখে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।