ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সুবর্ণচর মাদ্রাসার চাল ক্রয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুবর্ণচর মাদ্রাসার চাল ক্রয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের নিন্দা

​নিজস্ব প্রতিবেদক

​লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল ক্রয়কে কেন্দ্র করে একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ।

​শনিবার (১৬ মে) পৃথক বিবৃতিতে ১ নং চরজব্বার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ এবং ৯ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আব্দুস সামাদ এই প্রতিবাদ জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ১নং চরজব্বার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাক্তার আব্দুস সামাদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

​প্রকৃত ঘটনা উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ জানান, ডাক্তার আব্দুস সামাদের ছোট ভাই কামাল একজন বৈধ ডিলার। তিনি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া, সরকারি নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করেই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলো থেকে চাল ক্রয় করেছেন। যেসব মাদ্রাসা থেকে চাল ক্রয় করা হয়েছে, শিক্ষা গ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, ইখলাস নুরানী কওমী মাদ্রাসা।

​বিবৃতিতে আরও স্পষ্ট করা হয় যে, উক্ত চাল লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রশিদ ও প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। অথচ সম্পূর্ণ আইনি ও বাণিজ্যিক একটি প্রক্রিয়াকে “অবৈধ চাল” আখ্যা দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

​নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।” একই সাথে তারা জনগণকে এই ধরণের কোনো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।