শিক্ষার আলো ছড়াতে কাজ করছেন বাপ্পি চৌধুরী দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করলেন গাইড বই
স্টাফ রিপোর্টার
দিগন্ত নিউজ
চন্দ্রগঞ্জের ভবদ্রী গ্রামের কৃতি সন্তান ও তরুণ সমাজসেবক বাপ্পি চৌধুরী প্রতি বছরের ন্যায় এবারও গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে গাইড বই বিতরণ করেছেন।
তার এই মানবিক উদ্যোগে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হাতে তিনি নতুন শিক্ষাবর্ষের প্রয়োজনীয় গাইড বই তুলে দেন।
এসময় বাপ্পি চৌধুরী বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়, সেই লক্ষ্য থেকেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীরা জানান, নতুন বই ও গাইড পেয়ে তারা খুবই আনন্দিত। এতে তাদের পড়ালেখায় অনেক উপকার হবে।
স্থানীয় সচেতন মহল বাপ্পি চৌধুরীর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, প্রতিবছরই বাপ্পি চৌধুরী শিক্ষা, সমাজসেবা ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

