ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় জামায়াত নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট এবং ঈদ শুভেচ্ছার ফেস্টুন বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত।

সোমবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মান্দারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মান্দারী স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মাস্টার মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ রাছেল, লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, ডা. কাউসার হামিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “সন্ত্রাসী কায়দায় অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট এবং ঈদ শুভেচ্ছার ফেস্টুন বিনষ্ট করে বিএনপি লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।”

বক্তারা আরও বলেন, “ফ্যাসিবাদী তৎপরতা চালিয়ে তারা নিজেদের পতন ডেকে আনছে। ঠিক যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল, তাদের পরিণতিও তাই হবে। আমরা এ দেশে নতুন করে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান হতে দেব না।”

সমাবেশ থেকে হামলায় জড়িত আক্তার মেম্বারসহ চিহ্নিত ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।