ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

মোঃ হাবিবুর রহমান মোল্লা : ​নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় এই সংঘর্ষের জেরে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আজ দুই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানচলাচল থমকে দাঁড়ায়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

​খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের কঠোর হস্তক্ষেপে সংঘর্ষকারী দুই পক্ষ পিছু হটলে আধা ঘণ্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

​বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ