বগুড়ার সোনাতলায় পদ্মরাগ ট্রেনে এক যাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দ আহমেদ কলেজ স্টেশন এলাকায় ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন—হবিগঞ্জ জেলার লাখাই থানার দৌলতপুর এলাকার জরিনা বেগম (৩৫), স্বপ্না বেগম (২৫) ও আয়েশা খাতুন (১৯)।
অভিযোগ অনুযায়ী, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেসের পদ্মরাগ ট্রেনে যাত্রার সময় দোলেনা বেগম (৪৫) নামের এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় অন্য যাত্রীদের সহায়তায় ওই তিন নারীকে আটক করা হয় এবং চেইনটি উদ্ধার করা হয়।
পরে আটক তিন নারী ও উদ্ধার করা স্বর্ণের চেইন নিয়ে সোনাতলা রেলস্টেশনে নামেন যাত্রীরা। বর্তমানে আটক নারীরা সোনাতলা স্টেশনের স্টেশনমাস্টারের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।