সহায়তা: ১৫

চন্দ্রগঞ্জে ক্যান্সার রোগীকে সহযোগিতা করলেন সমাজকর্মী ইঞ্জিনিয়ার রাজু

চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ক্যান্সারে আক্রান্ত এক রোগীকে আর্থিক সহযোগিতা করেছেন সমাজকর্মী ইঞ্জিনিয়ার রাজু।

অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে তিনি এ সহযোগিতা প্রদান করেন। তাঁর এমন মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা কার্যক্রমে সহায়তা পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এ অবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে অসহায় রোগীরা চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।

ইঞ্জিনিয়ার রাজুর এ উদ্যোগ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

মানবিকতার এমন উদ্যোগ অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সবার