বগুড়া, ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল: বগুড়া সার্কিট হাউসে ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহারবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, গাবতলী-শাজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন এবং জ্বালানি গ্যাসের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।