বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার দুবলাগাড়ী গ্রামে নজরুল ইসলামের নিজ বসতবাড়ির বারান্দা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম দুবলাগাড়ী গ্রামের মো. শামসুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৩৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।