নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: সংবিধান বাতিল ও নতুন জাতীয়তাবাদের ডাক

মোঃ ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি

​বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হলো নতুন একটি নাম— ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। নাইম আহমাদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এই রাজনৈতিক শক্তি তাদের সাংগঠনিক যাত্রা শুরু করেছে।

নতুন এই দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, ৭২-এর সংবিধান বাতিল করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ কাজ করবে।

এ ছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয়, সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।