ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

SIRAJUL ISLAM
সিরাজুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধি)
নভেম্বর ৩, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

৩০

নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি জমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (ভ্রাম্যমান আদালত ) পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান চালানো হয়।
​অভিযানে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে মো. জসিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
​উপজেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশ একটি চৌকস দল এবং আনসার সদস্যবৃন্দ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, ​কৃষিজমি এবং তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

 

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।