ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দেশ ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো দিগন্ত নিউজ ২৪ এর সম্পাদক ও চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জি এম জাকারিয়া খান সায়েম

digantanews24
মার্চ ১৭, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশ ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো দিগন্ত নিউজ ২৪ এর সম্পাদক ও চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জি এম জাকারিয়া খান সায়েম

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিগন্ত নিউজ ২৪-এর সম্পাদক ও চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জি এম জাকারিয়া খান সায়েম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এক মাস সিয়াম সাধনার পর এই মহিমান্বিত উৎসব আমাদের আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশ-বিদেশে থাকা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও কল্যাণ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ