ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

MIR MD. RAKIB HASAN
MIR MD. RAKIB HASAN
নভেম্বর ৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

২০

বগুড়া, ৩ নভেম্বর ২০২৬:
বগুড়া শহরতলীর বনানী এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১ নভেম্বর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ সবুজ মিয়া (৩৪)। তিনি গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। অপরজন শ্রী নিতাই চন্দ্র বর্মন (৩৪)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া শিববাড়ি এলাকার শ্রী মতিলাল চন্দ্র বর্মনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল শহরতলীর বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৭০১) চেকপোস্টের সামনে পৌঁছালে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ডি-১ নম্বর আসনে যাত্রীবেশে বসে থাকা মোঃ সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে বাসের ডি-২ নম্বর আসনে বসে থাকা শ্রী নিতাই চন্দ্র বর্মনের পরিহিত নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুজনকেই গ্রেপ্তার করা হয়।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।