ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

বাক্কোর নতুন কমিটিতে আলফা নেটের সিইও মো:একরামুল হায়দার

MIR MD. RAKIB HASAN
MIR MD. RAKIB HASAN
নভেম্বর ১, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

২১

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. একরামুল হায়দার।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহীনবাগে অবস্থিত হোটেল এস্পেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে একই দিন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, মো. একরামুল হায়দার অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাক্কোর কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল আলিম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা। সহ-সভাপতি পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে নাহিদ হোসেন, অর্থ সম্পাদক পদে খন্দকার আতিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সায়মা শওকত নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল আলিম, সৈয়দ সোহায়েল রেজা, আব্দুল কাদের, নাহিদ হোসেন, সায়মা শওকত, খন্দকার আতিকুর রহমান, আশিকুর রহমান, মোস্তফা জামাল ইউসুফ, এস এম মশিউর রহমান, ফয়সাল সালাম এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।

নির্বাচনে মোট ১৯২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনে মুখ্য পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মেহেদী জামান হায়দার। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক ও প্রযুক্তি সংগঠনের প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দ, ভোটার এবং নির্বাচন কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) শিল্পের উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।