ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বোদায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২

ADMIN DESK
ADMIN DESK
অক্টোবর ২৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবাহী ট্রাক ও ভ্যানগাড়ির সংঘর্ষে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় শাহাদাত কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি ভ্যানগাড়ি মাড়েয়া থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে বালুবোঝাই ছয় চাকার একটি ট্রাক মাড়েয়ার দিকে আসছিল। পথে শাহাদাত কালীমন্দিরের কাছে ট্রাকটির সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে জুলেখা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।

নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি মাড়েয়া বাজার শ্রমিক অফিসের সামনে আটক রয়েছে বলে জানা গেছে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।