সামাজিক ও মানবিক সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংকের সুত্রাপুর শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি সবুজ আহমেদ
যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন পলাশ ও সহ মানবাধিকার সম্পাদক
হাবিব উল্লাহ ও
জহিরুল ইসলাম রাহাদ সহ আরও অনেকে
বক্তারা বলেন,রমজান মাস মানবতার শিক্ষা দেয় এবং এই শিক্ষা ধারণ করে সবুজ বাংলা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করা হয়।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

