লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ করলেন জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু
মোহাম্মদ আকবর হোসেন রুমন: বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমে অংশ নিয়ে ফুড প্যাক বিতরণ করেন জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

