ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চন্দ্রগঞ্জে পুলিশি অভিযানে এলজি ও কার্তুজসহ ২ যুবক গ্রেফতার

Link Copied!

চন্দ্রগঞ্জে পুলিশি অভিযানে এলজি ও কার্তুজসহ ২ যুবক গ্রেফতার

মোঃ ইসমাইল হোসেন : ​জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ানশুটার গান (এলজি) এবং ওয়ান রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) ভোর আনুমানিক ০৪:২০ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন ১৪নং মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন, জাহাঙ্গীর আলম (২৮): পিতা- মৃত ছায়েদুল হক, সাং- তোরাবগঞ্জ (১নং ওয়ার্ড, ০৯নং তোরাবগঞ্জ ইউপি), থানা- কমলনগর, জেলা- লক্ষ্মীপুর। মোঃ সেলিম (২৫): পিতা- আবুল কালাম, সাং- ফরাশগঞ্জ (৮নং ওয়ার্ড, ১৮নং কুশাখালী ইউপি), থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার একটি চৌকস টিম মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ীর সামনে ফিরোজ আলম দুলালের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে ১নং আসামী জাহাঙ্গীর আলমের ডান হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ০১টি দেশীয় একনালা এলজি বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া ২নং আসামী মোঃ সেলিমের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ০১ রাউন্ড ১২ বোরের শর্টগানের পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধ দমনে এই ধরণের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।