ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চন্দ্রগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নির্যাতিত ও ত্যাগী নজরুল ইসলাম টিটু

digantanews24
মে ১৫, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দ্রগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নির্যাতিত ও ত্যাগী নজরুল ইসলাম টিটু

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নির্যাতিত ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম টিটু।

 

আসন্ন ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন নজরুল ইসলাম টিটু। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। এ কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের অভিমত।

স্থানীয় ভোটারদের অনেকেই মনে করেন, একজন সৎ, সাহসী ও ত্যাগী নেতা হিসেবে নজরুল ইসলাম টিটু চন্দ্রগঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ বিষয়ে নজরুল ইসলাম টিটু বলেন, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম টিটু একটি শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।