ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নলডাঙ্গায় দাওয়াতুল ইসলাম সালাফী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

SIRAJUL ISLAM
সিরাজুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধি)
অক্টোবর ২৪, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

৪০

নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসীস্থ ‘দাওয়াতুল ইসলাম সালাফী মাদ্রাসা’ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের মাঝে ‘প্যারেন্টিং’ বিষয়ে আয়োজিত গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী এবং অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারেন্টিং বিষয়ক সচেতনতা ও জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
​শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, ফাউন্ডার ও প্যারেন্টিং স্পেশালিস্ট (সিরাত একাডেমি, ঢাকা) উস্তাদ তাওসীফ মুসান্না তিনি বলেন, সন্তানকে শুধু ভালো খাবার, পোশাক ও শিক্ষার ব্যবস্থা করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না। তার কথা মনোযোগ দিয়ে শোনা, ভুল করলে অপমান না করে বুঝিয়ে বলা, অন্যের সঙ্গে তুলনা না করা এবং ভালো আচরণের মাধ্যমে তাকে শিক্ষা দেওয়াও আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, শিশুরা আমাদের কথা শোনার চেয়ে আমাদের আচরণ বেশি অনুসরণ করে। তাই সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আগে নিজেদের আচরণেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাত একাডেমি, ঢাকার শরয়ী সম্পাদক মুফতি ইয়াহইয়া মুহাম্মদ,​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব মমতাজ হাসান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হানজালা বিন ওমর ফারুক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মারেজুল হক,মুফতি ওয়ালিউল্লাহ,মুহিব্বুল্লাহ, আব্দুল বারেক মোল্লা,আলহাজ্ব নাসিরুদ্দিন, সহ শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা সন্তানদের সঠিক ইসলামী ভাবধারায় ও আদর্শ উপায়ে গড়ে তোলার জন্য অভিভাবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে গ্রন্থপাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

 

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।