ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

নাটোরের নলডাঙ্গায় ২০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

SIRAJUL ISLAM
সিরাজুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধি)
নভেম্বর ১, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

১৫

 

 

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, ১ নভেম্বর রবিবার এসআই (নিঃ) হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে , রামশার কাজিপুর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
​এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন, মৃত আব্দুস সালাম সরকারের ছেলে মো. লালন সরকার (৩৯), মৃত আবুল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৯), উভয়ের রামশার কাজিপুর, এলাকার বাসিন্দা।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হে তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো মোট ২০ (বিশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন সাদা কাগজসহ ১.৬ (এক দশমিক ছয়) গ্রাম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন ​, আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক)/৪১ ধারা রুজু করা হয়েছে। ​মাদক নির্মূলে নলডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।