ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় বিএনপি নেতা শিপন মুন্সীর শুভেচ্ছা জ্ঞাপন।

ADMIN DESK
ADMIN DESK
অক্টোবর ২৩, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় বিএনপি নেতা শিপন মুন্সীর শুভেচ্ছা জ্ঞাপন।

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন।

মো: আজাদ খান, চিতলমারী।

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় চিতলমারী উপজেলাসহ ০৪নং শিবপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা শিপন মুন্সী।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে সব ধর্ম ও বর্ণের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাসের ঐতিহ্য রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
শিপন মুন্সী আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

ভবিষ্যতেও সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন বাংলাদেশ সব সময় অসাম্প্রদায়িক দেশ, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসেন সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নাগরিক অধিকার দিয়ে আগলে রাখেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।