ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

বগুড়ার শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

MIR MD. RAKIB HASAN
MIR MD. RAKIB HASAN
নভেম্বর ১, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

১৭

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে শেরপুর উপজেলার ২ নম্বর গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে বগুড়া-ঢাকা মহাসড়কের সার্ভিস লেন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের (পিপিএম) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রহমাননগর গ্রামের গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে মো. রুস্তম আলীর বাড়ির সামনে মহাসড়কের সার্ভিস লেন থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম সাগর (২৬), পিতা মৃত শাহজাহান, সাং বনমরিচা (পিসিভিটা) এবং মো. রাজু আহম্মেদ (২১), পিতা মো. আইয়ুব আলী, সাং বনমরিচা (মধ্যপাড়া)। তাঁদের উভয়ের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

পুলিশ জানায়, তাঁদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা করা হয়েছে।

 

 

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।