ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

MIR MD. RAKIB HASAN
MIR MD. RAKIB HASAN
নভেম্বর ১, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

২২

বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ

 

বগুড়া মহানগরের স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নিহাত মিয়া (২০), মো. আরমান ইসলাম (৩৩), মো. আবু তালাহা (২৭), শ্রী বিশ্বজিৎ (৪৭), মো. মনজুর আলম (৪০), মো. রনি (৪২), মো. সুমন সরকার (২৮) ও মো. শেখ শামীম (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার আটজনের মধ্যে প্রথমজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় থেকে সপ্তম ব্যক্তিকে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অষ্টম ব্যক্তিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মোট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।