ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুই জুলাইযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ববি ছাত্রদলের বিরুদ্ধে

digantanews24
এপ্রিল ৫, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুই জুলাইযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুই জুলাইযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

 

নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুই জুলাইযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমনকি তদন্ত ছাড়াই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

 

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

Ad

 

শুক্রবার (০৩ এপ্রিল) রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার ২২ নম্বর রোডের একটি মেস থেকে জুলাইযোদ্ধাসহ চারজনকে আটক করা হয়।

 

 

আটকরা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ও আকরাম খান ইমন, সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মহিদুর রহমান বাকী এবং রাকিব হাসান রনি।

ঘটনার পর আটক আরেকজন আকরাম খান ইমন অভিযোগ করেন, তাদের রাজনৈতিক পরিচয় বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমি অনেক আগেই পড়াশোনা শেষ করেছি, ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আন্দোলনের সময় আমার ভূমিকা কী ছিল, সেটা ক্যাম্পাসের যে কোনো শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে।

 

 

ইমন দাবি করেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, অতীতে তারাই বিভিন্ন সময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন উল্টো আমাদের ছাত্রলীগ বানিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, ছাত্রদলের কয়েকজন নেতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘ছাত্রলীগ’ হিসেবে চিহ্নিত করেছেন। আমি ছাত্রদল করেছি। আমার ছাত্রলীগের কোনো পদ ছিল কি না, সেটাই আগে দেখাক।

 

 

অন্যদিকে, পুলিশকে খবর দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ওই বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই আমরা পুলিশকে খবর দিয়েছি। পাশাপাশি সেখানে মাদক কারবারের অভিযোগও রয়েছে।

 

 

তবে বাড়ির মালিক দাবি করেছেন, আটকদের মধ্যে কেউ কেউ জুলাই আন্দোলনের সময় ভূমিকা রেখেছে। মালিকের স্ত্রীর পূর্ব পরিচিত তারা। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ মিমাংসা করতে এসেছিলেন ছাত্ররা। পরে কিছু লোক এসে তাদের ‘ছাত্রলীগ’ দাবি করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মামলাটি করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

তিনি আরও বলেন, আটক চারজনের মধ্যে কেউ জুলাইযোদ্ধা আছে কি না আমার জানা নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। আমরা মামলা নিয়েছি। তারা ছাত্রলীগ কি না তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ