ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

নাটোরের নলডাঙ্গায় কন্যাকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

SIRAJUL ISLAM
সিরাজুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধি)
অক্টোবর ২৫, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

৩৫

​

​
অবাধ্যতা,সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরিবারের অজান্তে গোপনে পালিয়ে গিয়ে বিয়ের অভিযোগে নিজ কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেছেন,নাটোরের নলডাঙ্গা উপজেলার এক ব্যবসায়ী।

​অফিডেভিট সূত্রে জানা যায়,নাটোর জেলার নলডাঙ্গা থানার পূর্ব মাধানগর গ্রামের বাসিন্দা শ্রী মানিক সম্প্রতি এক হলফনামার মাধ্যমে তাঁর দ্বিতীয় কন্যা কুমারী তুলসী রানীকে ত্যাজ্য সন্তান হিসেবে ঘোষণা করেন।

​হলফনামায় কন্যাটির বাবা শ্রী মানিক উল্লেখ করেন যে,তাঁর দ্বিতীয় কন্যা দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন,যা পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। বাবা-মা বাধা দিলে তিনি তাঁদের কথা অমান্য করতেন। পরবর্তীতে তিনি বাবা-মায়ের অজান্তে এক যুবকের সাথে গোপনে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

কন্যাটির এমন কর্মকাণ্ডে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় ও ক্ষুব্ধ হয়ে বাবা শ্রী মানিক স্বেচ্ছায় ও সজ্ঞানে আইনগতভাবে এই হলফনামা সম্পাদন করেন। এতে তিনি ঘোষণা করেন,কন্যা তাঁর বা তাঁর স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোনো দাবিদার হতে পারবে না এবং সকল অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হলো।

​ভবিষ্যতে তিনি বা তাঁর পরিবার ওই কন্যাকে কোন সন্তান হিসেবে গণ্য করবেন না এবং উক্ত কন্যাও তাঁদের মাতা-পিতা হিসেবে দাবি করতে পারবে না।

​শ্রী মানিক হলফনামা এবং ঘটনাটির তথ্য-উপাত্ত গনমাধ্যম কর্মীদের কাছে প্রদান করেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।