জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ দেওয়া হয়। একই দিন আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষ এ সেবা পেয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এসব উদ্যোগের...
২৮
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রোববার সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ দেওয়া হয়।
একই দিন আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষ এ সেবা পেয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।