ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী
জুলাই ৬, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

​নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী।

​নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আমিন বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাঈন উদ্দিন (১৬) নামের চন্দ্রগঞ্জ আলিয়া মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার কেন্দ্র থেকে আলিম পরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজিটি বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৫ মাদ্রাসা শিক্ষার্থীই রক্তাক্ত ও গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাঈন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরে গুরুতর জখম রয়েছে। তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, তবে আগামী ২৪ ঘণ্টা তাদের জন্য বেশ আশঙ্কাজনক।

​এই মর্মান্তিক মৃত্যুর খবর চন্দ্রগঞ্জে পৌঁছালে নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চরম শোকের ছায়া নেমে আসে। দাখিল পরীক্ষার তৃতীয় দিনেই সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন অন্য পরীক্ষার্থীরাও।

​এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের অসচেতনতাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘাতক ট্রাক ও তার চালককে আটক করাসহ দূরপাল্লার ও ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।