ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজশাহীর মোহনপুরে রায়ঘাটি ইউনিয়নের যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

DIGANTA NEWS 24
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
অক্টোবর ২২, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র শফিকুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন  জমিতে দেয়াল নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।গ্রামবাসির অভিযোগ,যাতায়াতের প্রয়োজনীয় রাস্তা না দিয়ে শফিকুল প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এসময় রাস্তার দাবি করে গ্রামবাসি নির্মাণ কাজে বাধা দেন। এবং বিষয়টি মিমাংসার জন্য বিএনপি নেতা রতনের সরণাপন্ন হয়।গত বুধবার (২১অক্টোবর) সকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর মৌজায় এই ঘটনা ঘটে।

 

এদিকে দেয়াল নির্মাণের ঘটনায় মুকিমপুর গ্রামের আকবর আলীর পুত্র যুবদল নেতা আফজাল হোসেন রতনের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। গ্রামবাসির ডাকে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্ত্ত উদ্দেশ্যেপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী যুবদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে কাজ বন্ধ করার গায়েবী অভিযোগ তুলে অপপ্রচার করেছে।

শফিকুল ইসলামের দাবি গত ৮ জুন একই জমিতে নির্মাণকাজ চলাকালে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে কাজে বাঁধা দেন।এ ঘটনায়  শফিকুল ইসলাম মোহনপুর থানায় গত ১০ জুন ২০২৬ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে শহিদুল ইসলাম, বাবুল হোসেন, রতন হোসেন, আলমগীর, আবু সাঈদ, সেফাতুল্লাহ, মুনতাজ আলী, শফিউল ইসলাম, আব্দুল খালেক ওরফে মোনারুল, মোনারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, জমির মালিকেরা চলাচলের জন্য চার ৪ ফিট রাস্তা দিতে চাই, তবে ৬ ফুট রাস্তা দেয়া প্রয়োজন,কারণ তা না হলে ভ্যান-ভুটিভুটি যাতায়াত করতে পারবে না, আবার রাস্তার দু’পাশেই তাদের জমি রয়েছে।

জমির মালিক শফিকুল ইসলামের অভিযোগ, তাঁদের নিজস্ব পৈত্রিক জমিতে চলাচলের জন্য ৪ ফুট প্রশস্ত পায়ে হাঁটার রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় মুকিমপুর গ্রামের আকবর আলীর ছেলে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে নির্মাণকাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন। তিনি আরো অভিযোগ করেন, রায়ঘাটি ইউনিয়ন (ইউপি) যুবদল নেতা আফজাল হোসেন রতন পর্যায়ক্রমে এর আগেও একাধিকবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছেন।

এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন রতন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় রাস্তা না দিয়ে প্রাচীর নির্মাণ করায় গ্রামবাসী রাস্তার দাবি করে নির্মাণ কাজে বাধা দিয়েছেন।কিন্ত্ত তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার করছে

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।