ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের এক মাস করে কারাদণ্ড

SIAM HOSSEN
মো: রাকিব হাসান (স্টাফ রিপোর্টার)
অক্টোবর ২২, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া, ২২ অক্টোবর ২০২৬: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রী দুলাল রাজভর (৫০), শ্রী রতন (৫৫) ও শ্রী সুবেল রায় (২৮)। তাঁদের বিরুদ্ধে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।