লক্ষ্মীপুরে ‘মধু’ নামের প্রিয় বিড়াল হারিয়ে দিশেহারা মালিক, ফিরে পেতে মাইকিং
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলায় পোষা বিড়াল ‘মধু’ হারিয়ে যাওয়ায় এক পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। প্রিয় এই প্রাণীকে ফিরে পাওয়ার আশায় মালিকপক্ষ এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করেছেন।
মালিকের পরিবার সূত্রে জানা যায়, বিড়ালটি দেখতে বেশ অনন্য। তার মাথা এবং পায়ে মেহেদীর রঙের বিশেষ চিহ্ন রয়েছে। দীর্ঘ সময় পরিবারের সদস্যের মতো লালন-পালন করা এই বিড়ালটি হারিয়ে যাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।
বিড়ালের মালিক জানান, মধু বেশ শান্ত স্বভাবের এবং পরিবারের সাথে মিশে থাকত। হঠাৎ হারিয়ে যাওয়ায় এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাইকিং করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

