ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়া প্রেসক্লাবের মানববন্ধন

SIAM HOSSEN
SIAM HOSSEN (EXECUTIVE EDITOR)
অক্টোবর ২২, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

নেত্রকোণার দূর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে
গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার
ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে
আটপাড়া প্রেসক্লাব। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল
১১ টায় আটপাড়া প্রেসক্লাবের সামনে রাস্তায়
প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন ঐশী বাংলার উপজেলা প্রতিনিধি আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল, আটপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি

ফজলুল করিম আঙ্গুর, বক্তব্য রাখেন আটপাড়া প্রেসক্লাবের
সহ-সভাপতি আমির খসরু স্বপন, শ্যামল চন্দ্র শ্যাম , সাংবাদিক নূর মোহম্মদ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি
ফয়সাল চৌধুরী, এশিয়া বানী প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শফিক, দেশবার্তা জেলা প্রতিনিধি সুমন আহমেদ,
অপরাধ তথ্য চিত্রের আশরাফুল আলম, রূপসী বাংলা টিভির রুবেল মিয়া, সিলেট টু আমেরিকা টিভির প্রতিনিধি বাবলু, মানববন্ধনে বক্তারা দোষীদের সর্বচ্চো শাস্তি দাবি করেন।

 

সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

তাঁরা বলেন, পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব গ্রহণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের   সাংবাদিকরা।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।