৫ লক্ষ টাকা ঋণ তুলে আত্মগোপনে দেবর-জা, আদালতে মামলা চলমান
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে ৫ লক্ষ টাকা ঋণ তুলে আত্মগোপনে গেছেন এক দেবর ও তার স্ত্রী (জা)। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম বিপাকে পড়েছে এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক সম্পর্কের সুবাদে আস্থা অর্জন করে অভিযুক্তরা ভুক্তভোগীর নামে প্রায় ৫ লক্ষ টাকা ঋণ উত্তোলন করেন। পরবর্তীতে ঋণের টাকা নিজেদের দখলে নিয়ে তারা হঠাৎ করে গা ঢাকা দেন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে ঋণের কিস্তির চাপ এখন ভুক্তভোগীর উপর এসে পড়েছে। বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।
ভুক্তভোগী জানান, “বিশ্বাস করে আমি বড় ভুল করেছি। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমি ন্যায়বিচার চাই।”
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

