চন্দ্রগঞ্জে কার্যক্রম শুরু করলো বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন
মাইন উদ্দিন মিয়া : বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন।
শিক্ষার প্রসার ও মেধাবী-অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তোফায়েল আহমেদ-এর আদর্শ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
ফাউন্ডেশনটির সভাপতি তোফায়েল আহমেদ এর বড় ছেলে তোফাজ্জাল হোসেন সবুজের বরাত দিয়ে জানানো হয় এ-ই কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একমত পোষন করেন। সবাই ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং এর কার্যক্রমকে স্বাগত জানান।

