ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জনস্বার্থে চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়ার মাঝখানেই নতুন উপজেলা ভবন চায় এলাকাবাসী

Link Copied!

জনস্বার্থে চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়ার মাঝখানেই নতুন উপজেলা ভবন চায় এলাকাবাসী

মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর সদরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরুর অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা। তবে উপজেলা পরিষদ ভবন ঠিক কোথায় নির্মিত হবে—এ নিয়ে জনমনে জল্পনা-কল্পনার পাশাপাশি নতুন দাবি জোরালো হচ্ছে। উপজেলার ভৌগোলিক ভারসাম্য ও জনভোগান্তি লাঘবের কথা চিন্তা করে চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থান রামকৃষ্ণপুর ও শিবপুর মৌজায় উপজেলা কমপ্লেক্স স্থাপনের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের মানুষ।

​স্থানীয়দের মতে, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের (চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর, চরশাহী, মান্দারী, দত্তপাড়া ও দিঘলী) জন্য রামকৃষ্ণপুর-শিবপুর এলাকাটি সবচেয়ে সুবিধাজনক কেন্দ্রবিন্দু। এই স্থানে ভবন নির্মিত হলে অধিকাংশ ইউনিয়নের বাসিন্দারা প্রায় সমান দূরত্বে এবং স্বল্প সময়ে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

​প্রতিবেদনে উঠে এসেছে যে, বশিকপুর ও কুশাখালী ইউনিয়ন তুলনামূলক দুর্গম এলাকা। সাধারণ মানুষের দাবি, এই দুটি ইউনিয়নের অবস্থানগত কারণে অন্য কোনো প্রান্তে ভবন নির্মাণ করলেও যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং রামকৃষ্ণপুর-শিবপুর এলাকায় ভবন হলে উপজেলার বিশাল জনগোষ্ঠী যাতায়াত খরচ ও সময়—উভয় দিক থেকেই লাভবান হবেন।

​এলাকার সচেতন বাসিন্দারা জানান, একটি উপজেলার প্রশাসনিক কেন্দ্র এমন জায়গায় হওয়া উচিত যা সবার জন্য সহজগম্য। যত্রতত্র ভবন নির্মাণ না করে দীর্ঘমেয়াদী নগরায়ন ও জনসেবা সহজীকরণের বিষয়টি মাথায় রাখা জরুরি। তারা আরও জানান, ​”আমরা চাই একটি নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক জরিপের মাধ্যমে স্থান নির্ধারণ করা হোক। রামকৃষ্ণপুর ও শিবপুর মৌজা উপজেলার কেন্দ্রীয় অবস্থানে থাকায় এটিই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।”

​উপজেলা পরিষদ ভবনের স্থান নির্ধারণে কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গণশুনানি ও কারিগরি জরিপের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।