ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উত্তর জয়পুরে ছিনতাইকারীদের বেপরোয়া তাণ্ডব: ৬ বছরের শিশুও রেহাই পেল না!

Link Copied!

উত্তর জয়পুরে ছিনতাইকারীদের বেপরোয়া তাণ্ডব: ৬ বছরের শিশুও রেহাই পেল না!

মোঃ হাবিবুর রহমান মোল্লা : নিজস্ব প্রতিনিধি

​লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর এলাকা এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে এবার ৬ বছরের এক নিষ্পাপ শিশুর কান থেকে দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দিনের আলোতে সংঘটিত এই লোমহর্ষক ঘটনা এলাকাবাসীকে স্তম্ভিত ও আতঙ্কিত করে তুলেছে।

​আজ বেলা ১১:৩০ ঘটিকার সময় উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ফারিয়া স্কুল থেকে একা বাড়ি ফিরছিল। পথে ওত পেতে থাকা ছিনতাইকারীরা শিশুটির ওপর চড়াও হয় এবং তার কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে একটি অবুঝ শিশুর ওপর এমন সহিংসতা প্রমাণ করে যে, অপরাধীদের মনে আইনের বিন্দুমাত্র ভয় অবশিষ্ট নেই।

এলাকাবাসীর ক্ষোভ, বিগত সরকারের আমলের চিহ্নিত চোর, ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা এখনো বেপরোয়া। বরং তারা এখন আরও শক্তিশালী হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে।

অভিযোগ উঠেছে—রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী মহলের আশ্রয়ে থাকায় এসব অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ফলে উত্তর জয়পুরের সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতে তো দূরের কথা, এখন দিনের বেলাতেও নিরাপত্তা নেই। যে কোনো সময় যে কারো ওপর হামলার আশঙ্কায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? কেন এসব অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কতদিন এভাবে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকবে?
এলাকাবাসী দ্রুত কঠোর পদক্ষেপ দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। লক্ষ্মীপুর সদরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা এখনই বাস্তবায়ন করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সচেতন মহল।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।