ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় কোলের ৪৫ দিনের শিশু, হাঁটুর নিচে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা: গ্রেপ্তার স্বামী-স্ত্রী

MIR MD. RAKIB HASAN
মীর মো: রাকিব হাসান (বগুড়া জেলা প্রতিনিধি)
অক্টোবর ২৫, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

৩৪

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া নারীর কোলে ৪৫ দিন বয়সী একটি নবজাতক ছিল। অধিদপ্তরের দাবি, বিশেষ কৌশলে তাঁদের পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে ইয়াবাগুলো লুকিয়ে বহন করা হচ্ছিল।

রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত দুটি অ্যাংলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ডিজিটাল ওজনযন্ত্রে যাচাই করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তাঁরা বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে অধিদপ্তর জানিয়েছে।

 

 

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।