ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জুলাই যোদ্ধাদের স্মরণে বেগমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন রাজগঞ্জ

DIGANTA NEWS 24
ফাহাদ বীর (জেলা প্রতিনিধি, নোয়াখালী)
অক্টোবর ২৫, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

৩৮

জুলাই যোদ্ধাদের স্মরণে বেগমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন রাজগঞ্জ

ফাহাদ বীর
(জেলা প্রতিনিধি, নোয়াখালী)

জুলাই যোদ্ধাদের স্মরণে নোয়াখালীর বেগমগঞ্জে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগ। টুর্নামেন্টের ফাইনালে ১৩নং রসূলপুর ইউনিয়নকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৬নং রাজগঞ্জ ইউনিয়ন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় চৌমুহনী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় রাজগঞ্জ ইউনিয়ন। চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এস এম সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুল ইসলাম।

উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।